November 27, 2026, 11:18 am
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

উইটসা’র পরিচালক হলেন মতলবের ওয়াহিদুল হাসান দিপু

মতলব উত্তর(চাঁদপুর)প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী গ্ৰামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মো. ওয়াহিদুল হাসান দিপু ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা)-এর এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের পরিচালক নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি তাইওয়ানে অনুষ্ঠিত উইটসা’র বোর্ড সভায় তিনি এই পদে ভূষিত হন। তিনি ২০২৬ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

উইটসা’র সচিবালয় থেকে এক ই-মেইল বার্তায় মো. ওয়াহিদুল হাসান দিপুকে উইটসা’র এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের পরিচালক নির্বাচনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তিনি বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর সহ-সভাপতি ।

এ ছাড়াও এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি’র (ইসিএস) কার্যনির্বাহী পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টার)-এর সিনিয়র সহ-সভাপতি। তিনি ল্যান্ড মার্ক কম্পিউটার্স এর কর্ণধার।

বিসিএস সহ-সভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু বলেন, তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক সংগঠন উইটসা বিশ্ব তথ্যপ্রযুক্তি উন্নয়নে ভূমিকা রাখছে। এশিয়া/প্যাসিফিক অঞ্চলের পরিচালক হিসেবে দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন এবং বৈশ্বিক বিনিয়োগ বাড়াতে আমি যথাসাধ্য চেষ্টা করে যাবো। আমি উইটসার বোর্ড, পরিচালক ও সদস্যদের পাশাপাশি বিসিএস’র কার্যনির্বাহী পরিষদ এবং সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ১৯৯৮ সাল থেকে উইটসায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৮টি দেশের মধ্যে ২২টি দেশ বর্তমানে উইটসা’র সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা