November 23, 2026, 5:04 am
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

বোয়ালখালী গ্রামার স্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিপ্লব দাস, বিশেষ প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডে অবস্থিত বোয়ালখালী গ্রামার স্কুল এর বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

গত শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সভাপতি কৃষ্ণ গোপাল দাশের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মোঃ এসকান্দর এর উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মো: আবু হানিফ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিবাহী পরিচালক মোহাম্মদ ইউছুপ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক ও পরিচালক মো. ইলিয়াছ, শিক্ষক সালমা আকতার, অভিভাবক সদস্য গিলবাট ও মোহাম্মদ ইউছুপ প্রমুখ।

এছাড়াও এদিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা