September 9, 2026, 7:12 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

মতলব উত্তরের বৃদ্ধা হোসনে আরা বেগম ঢাকার বাসাবো থেকে নিখোঁজ

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_16908288

রাজধানী ঢাকার উত্তর বাসাবো এলাকায় মেয়ের বাসায় বেড়াতে এসে নিখোঁজ হয়েছেন হোসনে আরা বেগম (৭০) নামে এক বৃদ্ধা।

নিখোঁজের পর থেকে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে তিনি বাসা থেকে হাঁটতে বের হন। এরপর আর বাসায় ফিরে আসেননি। সম্ভাব্যভাবে তিনি আশপাশের বনশ্রী ও রামপুরা এলাকাতেও থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা।

নিখোঁজ হোসনে আরা বেগম মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাঁর পাঁচ মেয়ে ও দুই ছেলে রয়েছে। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রুহিতারপাড় গ্রামের বাসিন্দা এবং প্রয়াত রফিকুল সরকারের স্ত্রী।

নিখোঁজের ঘটনায় পরিবার ঢাকার সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তাঁকে কোথাও দেখে থাকেন বা খোঁজ পান, তাহলে অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। নাছির খান -০১৮২২-০০৩১৩৬ (মেয়ের জামাই) ।

নিখোঁজ মাকে ফিরে পেতে পরিবারের সদস্যরা ঢাকাবাসী’সহ সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা