সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় অদ্য – ১০/২৬ রোজ শনিবার প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক ধর্মপাশা ১নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান কবীর এর অবসরকালীন বিদায়ী সংবর্ধনা।
উক্ত সংবর্ধনা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মপাশা ১ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবশ্রী সিনহা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক ও ধর্মপাশা ১নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিধায়ী প্রধান শিক্ষক মোঃ শাহজাহান কবীর।
সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শফিউজ্জামান বারিন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন ও উপজেলা শিক্ষা রিসোর্স সেন্টার এর প্রশিক্ষক আশরাফুল আলম।
উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আব্দুল মালেক, সৈয়দ রুহুল আমিন, জাকির হোসেন, বুলবুল আক্তার চৌধুরী, তাসলিমা আক্তার, আফরোজা আক্তার, শ্রীবাস দেবনাথ, আলমগীর কবির, মুজিবুর মজুমদার নুরুজ্জামান, বিভূতি রঞ্জন তালুকদার (অবসরপ্রাপ্ত), মোমেন আহমেদ ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন, সোহান আহমেদ, ফাতাহ, সঞ্চিতা রানী, মিনতি রানী, ঝুমা চৌধুরী, উপস্থিত ছিলেন। শিক্ষক আনিসুল হক সহ ছাত্র/ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অভিবাবক মোঃ ইউনুস আলী, লিয়াকত আলি, বজলু মিয়া, মাসুম আহম।
অত্র শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী ছাত্র সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যয়নরত ছাত্র তাঞ্জিরুল হক রূপক স্বাগতিক বক্তব্য রাখেন, শিক্ষার্থী ইকবাল হোসেন স্মৃতিচারণ করেন।
এরপরে বিদায়ী শিক্ষককে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে এবং শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।