November 23, 2026, 8:13 pm
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

চাঁদপুর-২ আসনে জাতীয় পার্টির গণসংযোগ ; মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প রক্ষাই জাতীয় পার্টির অঙ্গীকার : এমরান হোসেন মিয়া

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প মতলব অঞ্চলের কৃষি, জীবন ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই প্রকল্পের ৬৪ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলেই নির্মাণ করে দেওয়া হয়েছিল। এই বেড়িবাঁধ রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই জাতীয় পার্টির প্রধান অঙ্গীকার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার, পাঁচানি চৌরাস্তা বাজার ও নতুন বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এমরান হোসেন মিয়া বলেন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ সুরক্ষিত না থাকলে কৃষক, ঘরবাড়ি ও ফসল মারাত্মক ঝুঁকিতে পড়বে। অতীতে জাতীয় পার্টি এই অঞ্চলের মানুষের জন্য যে অবদান রেখেছে, তা আজও মানুষ স্মরণ করে। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এই বেড়িবাঁধের রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

গণসংযোগকালে তিনি নারীদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে বলেন, নারীদের শিক্ষা, নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। জাতীয় পার্টি নারীবান্ধব নীতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, আসন্ন নির্বাচনে উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতীক লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জাতীয় পার্টিকে বিজয়ী করতে হবে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলমাছ মিয়া, সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজি, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি মো. সেলিম মোল্ল্যা, সাধারণ সম্পাদক ইকবাল কবির গাজী, ছাত্রনেতা মো. জহির, রুহুল আমিনসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা