June 25, 2026, 5:08 pm
শিরোনামঃ
ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত ; ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি ; নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মতলব উত্তরে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের আইন ও ফার্মেসী বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার

মতলব উত্তরে কলাকান্দা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ ও দোয়ার মাহফিল

মতলব উত্তর:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঐতিহ্যবাহী কলাকান্দা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি আলহাজ্ব গোলাম সারওয়ার পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ সুলতান মাহমুদ বশিরের সঞ্চালনায় দোয়া ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবদুল হাকিম মিয়াজী, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ মুন্সী, বিল্লাল হোসেন সরকার, সমাজসেবক আবুল বাশার, মফিজুল ইসলাম জমাদার, মনির হোসেন মাস্টার, সৌদি আরব প্রবাসী মোঃ বাবু সরকার এবং একেএম রিয়াজ উদ্দিন শাহীন, ইতালি প্রবাসী জামাল খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দেশবরেণ্য আলেমে দ্বীন মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মনিরুজ্জামান আশরাফী, আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিন আনসারী ও মাওলানা মুফতি মুহাম্মদ শাহ আলম তাৎপর্যপূর্ণ ওয়াজ নসিহত পেশ করেন। তাঁদের বয়ানে কুরআনের হাফেজদের মর্যাদা, দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং সমাজ গঠনে ইসলামী শিক্ষার ভূমিকা তুলে ধরা হয়।

পাগড়ি প্রদান পর্বে সদ্য হিফজ সম্পন্নকারী হাফেজ ছাত্রদের সম্মাননা দেওয়া হলে উপস্থিত মুসল্লিরা আবেগাপ্লুত হয়ে দোয়া ও শুভকামনা জানান। শেষে দেশ, জাতি, উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মাদ্রাসার সার্বিক উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও কুরআন শিক্ষার প্রসার ও এতিম শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা