June 2, 2026, 9:19 pm
শিরোনামঃ
খানজাহান আলীর দিঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন ইমামপুর প্রিমিয়ার লীগ ডাবল ফ্রিজ কাপ ফুটসাল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ধর্মপাশায় ইউনিয়ন পরিষদের জমি দখলের অভিযোগে মানববন্ধনের আহ্বান সুনামগঞ্জের ধর্মপাশায় জমি-সংক্রান্ত বিরোধে বিএনপি নেতার ওপর হামলা, একজন গ্রেপ্তার বাগেরহাটে মাজারের দিঘিতে কুমিরের আক্রমণ ; সাত বছরের শিশুর মরদেহ উদ্ধার মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মর্মান্তিক মৃত্যু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি ; চালু হচ্ছে নতুন ট্রেন সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা : প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা বাগেরহাটের রামপালে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

ঢাকাগামী লঞ্চ থেকে জব্দ ৩২ মণ জাটকা গেল এতিমখানায় ; লঞ্চ মাস্টারকে জরিমানা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের সহায়তায় মেঘনা নদীর আমিরাবাদ ও একলাশপুর সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমবি আসা-যাওয়া-৪ এ তল্লাশি চালিয়ে ১ হাজার ৩০০ কেজি (৩২.৫ মণ) জাটকা মাছ জব্দ করা হয়।

জাটকা পরিবহনের অপরাধে লঞ্চটির মাস্টারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। পরবর্তীতে জব্দকৃত জাটকা মাছ স্থানীয় এতিমখানা, দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক’সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং ইলিশ উৎপাদন বাড়াতে জাটকা নিধন ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা