November 25, 2026, 7:07 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

মতলব উত্তরে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনায় ‘মিথ্যা অভিযোগ’ দাবি করে মানববন্ধন

মমিনুল ইসলাম:

চাঁদপুর মতলব উত্তরের বাগানবাড়ী ইউনিয়নের রায়েরকান্দির নমপাড়ায় গ্রামে সনাতন ধর্মালম্বীর বিয়ে বাড়িতে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার সময় ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজ এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি রায়েরকান্দি নমপাড়া গ্রামে যে ঘটনার পরিপ্রেক্ষিতে একটি পক্ষ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ এনেছে, তা সঠিক নয়।

তারা দাবি করেন, ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

এ সময় বক্তব্য রাখেন মাহফুজা বেগম, জেমি আক্তার, পারভীন বেগম, হালিমা বেগম এবং সহপাঠী জিহাদ প্রমুখ। বক্তারা বলেন, আমাদের সহপাঠীদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমরা সুষ্ঠু তদন্ত চাই। প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়, যেন গুজব ও বিভ্রান্তি ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঠিক সত্য জনগণের সামনে তুলে ধরা হয়।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রায়েরকান্দি গ্রামে বিয়েবাড়িতে হামলার ঘটনায় ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা