November 25, 2026, 7:07 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

চিকিৎসক ডা. বশির আহমেদ খানের ওপর হামলার প্রধান আসামিকে নারায়ণগঞ্জে গ্রেপ্তার

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চিকিৎসক ও কেন্দ্রীয় ড্যাব এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. বশির আহমেদ খানের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি ইমরুল প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) রাতে নারায়ণগঞ্জের তালপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে চাঁদপুরে নিয়ে এসে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার বাদী ও ভুক্তভোগীর বড় ভাই আবুল বাসার খান বলেন, আমরা শুরু থেকেই প্রধান আসামির গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিলাম। তাকে গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানাই। তবে আমরা চাই, ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি উপজেলার ষাটনল ইউনিয়নের কালিপুর বাজার এলাকায় ঢাকায় যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ডা. বশির আহমেদ খান। হামলাকারীরা বাটখারা দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় ইমরুল প্রধানকে প্রধান আসামি করা হয়। এর আগে অপর এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল।

এদিকে চিকিৎসক ও সামাজিক সংগঠনের নেতারা এ গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন। তারা বলেন, চিকিৎসকর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের হামলার কঠোর বিচার প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা