November 25, 2026, 7:07 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প অব্যাহত রাখার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প অব্যাহত রাখার দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত করেছেন।

সোমবার বিকেলে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রিভার প্রজেক্টের আওতায় দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি আশ্রয়কেন্দ্র নির্মাণের বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলে মো. জুনাইদ চৌধুরী নামে এক ব্যক্তি এ বিষয়ে আপত্তি তুলে গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকল্প পরিচালকের (প্রজেক্ট ডিরেক্টর) বরাবর একটি আবেদন দাখিল করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, বিদ্যালয় প্রাঙ্গণে আশ্রয়কেন্দ্র নির্মিত হলে বিদ্যালয়ের খেলাধুলার মাঠ নষ্ট হবে। তবে এলাকাবাসীর দাবি, বিদ্যালয় প্রাঙ্গণে বর্তমানে কোনো মানসম্মত খেলাধুলার মাঠ নেই। বরং আশ্রয়কেন্দ্র নির্মাণের ফলে বিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ভবন অপসারণ করে সেখানে শিক্ষার্থীদের জন্য খেলার মাঠের ব্যবস্থা করা সম্ভব হবে।

এছাড়া অভিযোগে বলা হয়, আশ্রয়কেন্দ্র নির্মিত হলে বিদ্যালয় ও পাশ্ববর্তী মহল্লার একমাত্র সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এলাকাবাসীর মতে, বিদ্যালয়ের রেকর্ডভুক্ত (বি.এস. ৩২৬২ দাগ) জমিতে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হলে সরকারি রাস্তার কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।

আবেদনে আরও উল্লেখ করা হয়, বিদ্যালয়ের রেকর্ডীয় জমিতে ত্রুটি রয়েছে এবং সে কারণে স্থান পরিবর্তন করে অন্যত্র আশ্রয়কেন্দ্র নির্মাণ করা উচিত। এমনকি অভিযোগকারী ব্যক্তি নিজের পছন্দনীয় অন্য একটি গ্রামে তাঁর ব্যক্তিগত জমিতে আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রস্তাব দেন।

এলাকাবাসীর অভিযোগ, মো. জুনাইদ চৌধুরী রাজাপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন না এবং সেখানে তাঁর কোনো বসতভিটা নেই। তারা দাবি করেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে তাঁর নিজস্ব জমিতে প্রকল্পটি স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এই অঞ্চলে একটি আশ্রয়কেন্দ্র অত্যন্ত জরুরি। এটি নির্মিত হলে বন্যা ও অন্যান্য দুর্যোগের সময় এলাকাবাসী নিরাপদ আশ্রয় পাবে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রয়োজন অনুযায়ী এটি ব্যবহার করতে পারবে।

এলাকাবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসকের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকল্পটি নির্ধারিত স্থানেই দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা এ ধরনের চক্রান্তকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এলাকাবাসী ভবিষ্যতে জনস্বার্থবিরোধী কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রশাসনের সজাগ দৃষ্টি কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা