November 25, 2026, 7:01 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

মতলব উত্তরে দূর্গাপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

মতলব উত্তর প্রতিনিধি:

পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষ্যে মতলব উত্তরে অসহায়-দুস্থ মানুষের মধ্যে ১০কেজি করে ১৯’শ জনকে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান হাসমত আলী প্রধান।

এর আগে সংক্ষিপ্ত এক সভায় প্যানেল চেয়ারম্যান হাসমত আলী প্রধান বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষ যাতে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে বিষয়ে সরকার সবসময় আন্তরিক ও সচেতন রয়েছে। তিনি বলেন, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের কথা বিবেচনা করেই সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তারই অংশ হিসেবে ভিজিএফ কর্মসূচির আওতায় এসব অসহায় পরিবারের মাঝে চাল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের এই মানবিক উদ্যোগের ফলে অনেক অসচ্ছল পরিবার ঈদের সময় কিছুটা হলেও স্বস্তি পাবে এবং তাদের মুখে হাসি ফুটবে। বর্তমান সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং দেশের কোনো মানুষ যেন অভুক্ত না থাকে, সে বিষয়েও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, এই সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে যায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

প্যানেল চেয়ারম্যান আরও বলেন, সমাজের বিত্তবানদেরও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত। সবাই মিলে একে অপরের পাশে দাঁড়ালে সমাজে সম্প্রীতি ও মানবিকতা আরও শক্তিশালী হবে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে। তিনি সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা করিম আহমেদ দিপু, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. মিজানুর রহমান ও ইউপি সদস্য মো. সবুজ মিয়া, মো. মানিক মিয়া, মোহাম্মদ আলী, আবুল কালাম সরকার, মাহমুদা আক্তারসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা