November 25, 2026, 6:55 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

মতলব উত্তরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল

মমিনুল ইসলাম:

মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ১২নং ফরাজীকান্দি ইউনিয়ন সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় গৌরাঙ্গ বাজার সশস্ত্র বাহিনী অফিসে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার সভাপতি ও ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর সার্জেন্ট (অব.) মো. আমান উল্লাহ সরকার।

মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) শাহান শাহ সেলিম (লিটন) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার সহ-সভাপতি সার্জেন্ট (অব.) মো. মজিবুর রহমান, সার্জেন্ট (অব.) শহিদুল হক ভূঁইয়া, পৌর সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) একেএম তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারিছ খান, ১২নং ফরাজীকান্দি ইউনিয়ন সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. শফিকুল ইসলাম।

সার্বিক পরিচালনায় ছিলেন- সার্জেন্ট (অব.) মো. জুয়েল গাজী, ফরাজী কান্দি ইউনিয়ন সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. আমিনুল ইসলাম, সার্জেন্ট (অব.) মঞ্জুর আহম্মেদ, সার্জেন্ট (অব.) সানাউল্লাহ, সার্জেন্ট (অব.) মজিবুর রহমান।

ইফতার পূর্বে দেশ, জাতি এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

রমজান মাসে ইফতার মাহফিলের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, রমজান আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাস। ইফতার মাহফিলের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পায় এবং সমাজে ঐক্য ও মানবিক মূল্যবোধ জোরদার হয়।

অনুষ্ঠান শেষে সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং মিলনমেলায় অংশগ্রহণকারীরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা