চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের পূর্ব রাঢ়ীকান্দি জামে মসজিদ ও গাউসুল আজম জামে মসজিদে মরহুম ফকরুল ইসলাম সরকার ও মরহুমা নাজমা ইসলাম সরকারের স্মরণে মিলাদ, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরকার ফয়সাল আহাম্মেদ সোহেল।
অনুষ্ঠানে পূর্ব রাঢ়ীকান্দি জামে মসজিদ ও গাউসুল আলম জামে মসজিদে এলাকার বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। মিলাদ শেষে মরহুম ফকরুল ইসলাম সরকার ও মরহুমা নাজমা ইসলাম সরকারের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় সরকার ফয়সাল আহাম্মেদ সোহেল তার বাবা-মা সহ সকল কবরবাসীর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, বাবা-মা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। তাদের অবদান কখনোই শোধ করার মতো নয়। তিনি তাদের রুহের মাগফিরাত কামনায় উপস্থিত সবার কাছে দোয়া চান।
তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। এছাড়া তিনি ফতেপুর পশ্চিম ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।