June 24, 2026, 10:23 pm
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

পশ্চিম পটিয়ার এম আর একাডেমিতে নবীন বরণ, মেধা অন্বেষণ ও পুরস্কার বিতরণ সম্পন্ন

মাহফুজ রকি, পটিয়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম আর একাডেমি-এর উদ্যোগে ২০২৫ সালের পুরস্কার বিতরণ, ২০২৬ সালের নবীন বরণ, বিশেষ সম্মাননা প্রদান এবং ইফতার ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২টায় কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একাডেমির নতুন ভবনের ছাদে হলরুমে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, বিশিষ্ট শিক্ষক, লেখক ও কবি মাহফুজ রকি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার কমান্ডার খলিলুর রহমান এবং মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা-সম্পাদক আলহাজ্ব এম মুছিবুর রহমান বাবুল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ড. বিকিরণ, অধ্যক্ষ ও প্রীতিলতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রণব রাজ বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী বিপ্লব জলদাস ও সমাজসেবক আমিন উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এম মুছিবুর রহমান বাবুল বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক সাফল্য নয়, নৈতিকতা ও মানবিক গুণাবলিতেও সমৃদ্ধ হতে হবে। তিনি এম আর একাডেমির মেধা মূল্যায়ন কার্যক্রমের প্রশংসা করেন।

প্রধান বক্তা প্রণব রাজ বড়ুয়া বলেন, শৃঙ্খলা ও নৈতিকতা ছাড়া প্রকৃত শিক্ষা সম্ভব নয়। পরিবার ও সমাজের মূল্যবোধ ধারণ করেই শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে এম আর একাডেমির শিক্ষা কার্যক্রম ও নৈতিক শিক্ষার পরিবেশের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের আয়োজনকে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে জানায়, এই প্রতিষ্ঠান শুধু পড়াশোনার জায়গা নয়, বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শেখার অন্যতম কেন্দ্র।

পুরস্কার বিতরণী পর্বে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় উত্তীর্ণদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষার্থী, আদর্শ শিক্ষার্থী, শ্রেষ্ঠ অভিভাবক এবং শ্রেষ্ঠ শিক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাহফুজ রকি বলেন, “আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, বরং শিক্ষার্থীদেরকে আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা। শিক্ষার্থীদের মেধা ও অভিভাবকদের আস্থাই আমাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি।”

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পুরো আয়োজন সফল করতে একাডেমির শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টা ছিল লক্ষণীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা