November 25, 2026, 6:49 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

লেংটার মেলার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা, মাগরিবের পর থেকে এলাকা ছাড়ার নির্দেশ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুরে চলমান ঐতিহ্যবাহী ১০৭তম লেংটার মেলার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী মেলা চলার কথা থাকলেও মাঝপথেই তা বন্ধ করে দেওয়া হলো।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় মাজার প্রাঙ্গণে মাইকিং করে এ ঘোষণা দেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল। এ সময় তিনি উপস্থিত ভক্ত, ব্যবসায়ী ও দর্শনার্থীদের দ্রুত শান্তিপূর্ণভাবে মেলা এলাকা ত্যাগ করার আহ্বান জানান। এ সময় মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়াও উপস্থিত ছিলেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, অত্র ১ এপ্রিল মাগরিবের পর থেকে মেলার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। আপনারা দূর-দুরান্ত থেকে যারা এখানে এসেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা ও পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে দ্রুত শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করবেন।

এর আগে মেলাকে কেন্দ্র করে মাদক সেবন, জুয়া, অশ্লীলতা ও নানা অনিয়মের অভিযোগ উঠে। পাশাপাশি জুয়ার ও মাদক ব্যবসায়ীদের হামলায়  মাজারের খাদেম আহত হওয়ার ঘটনাও ঘটে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এসব ঘটনার প্রেক্ষিতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কা করে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং শেষ পর্যন্ত মেলা বন্ধের সিদ্ধান্ত নেয়। মেলা বন্ধ ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় টহল জোরদার করেছে।

স্থানীয় সচেতন মহলের মতে, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতেই প্রশাসনের এ সিদ্ধান্ত সময়োপযোগী। তবে ভবিষ্যতে এমন বড় আয়োজনের ক্ষেত্রে আগাম পরিকল্পনা ও কঠোর নজরদারির ওপর গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা