November 25, 2026, 6:39 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

মোংলায় বৈশাখী শোভাযাত্রায় বাংলা নববর্ষ পালিত

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট :

‎”মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।

পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণিল মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

‎মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় মোংলা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জুলফিকার আলী শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

‎শোভাযাত্রায় অংশ নেওয়া নারী-পুরুষ ও শিশুদের পরনে ছিল বৈশাখী সাজ। ব্যানার,ফেস্টুন এবং বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষঙ্গ নিয়ে অংশগ্রহণকারীরা নতুন বছরকে স্বাগত জানান।

‎মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি। সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক ও লোকজ সংগীত পরিবেশনা করা হয় পান্তা-ইলিশ উৎসব ঐতিহ্য বজায় রেখে বিভিন্ন স্থানে পান্তা ভাত ও ইলিশের আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় বাঙালির এই প্রাণের উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। নতুন বছরে সব সংকীর্ণতা ভুলে সুন্দর ও সমৃদ্ধ মোংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয় এই আয়োজন থেকে। মোংলার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো শহরকে উৎসবের নগরীতে পরিণত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা