November 25, 2026, 6:39 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

মতলব উত্তরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পরে অতিথিদের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। বক্তব্যে তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রধান উৎসব। এ উৎসব বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। নতুন বছরের এই দিনটি আমাদের মাঝে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করে।

তিনি আরও বলেন, মতলব উত্তরের মানুষ সবসময়ই শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দ্যের মাধ্যমে এ ধরনের উৎসব উদযাপন করে আসছে। আমরা চাই, এই ঐতিহ্য ভবিষ্যতেও অটুট থাকুক এবং নতুন প্রজন্ম যেন নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যা, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা।

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানান মতলব উত্তর উপজেলার সর্বস্তরের মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা