April 20, 2026, 8:06 am
শিরোনামঃ
মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়া হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত লিটল স্কলার্স হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মতলব উত্তরে বেরী বাঁধে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার মতলবে মাদকবিরোধী সভা ও র‍্যালি ; মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে : ড. জালাল উদ্দিন এমপি সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ’দ্ধা’র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ছাত্র বলাৎকারের মামলায় মসজিদের ইমাম গ্রেপ্তার মতলব উত্তর প্রেসক্লাবে দীর্ঘ ২৬ বছর পর ২৪ এপ্রিল নির্বাচন, চলছে নির্বাচনী আমেজ মতলব উত্তরে নিশ্চিন্তপুর “ফ্রেন্ডস ৯৫” এর কার্যকরী পরিষদ গঠন মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে ১২ জেলে আটক, জব্দ ৫ নৌকা

মতলব উত্তরে বিদ্যালয়ের রাস্তার ইট উপড়ে ফেলার প্রতিবাদে মানববন্ধন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি নুরুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলাচলের রাস্তার ইট উপড়ে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের প্রধান চলাচল সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে যাতায়াতের জন্য মূল সড়ক থেকে আবু সাঈদ ও জুলহাস দেওয়ানের ব্যক্তিগত জমির ওপর দিয়ে একটি পথ ব্যবহৃত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী এই পথ ব্যবহার করে আসছেন। স্থানীয়দের উদ্যোগে কাঁচা মাটির রাস্তার ওপর বালু ও ইটের সলিং করা হয়, যাতে চলাচল সহজ হয়।

তারা আরও বলেন, বুধবার দুপুরে জুলহাস দেওয়ানের ছেলে ও তার পরিবারের সদস্যরা এসে ওই রাস্তার ইট সলিং উপড়ে ফেলেন। এতে বিদ্যালয়ের ১২২ জন শিক্ষার্থীর যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন নুসরাত জাহান ইরা, আয়েশা তাবাসসুম মিলা, রাবেয়া বসরী জেরিন, জাকিয়া সুলতানা, খাদিজা পাটোয়ারী, মুস্তাকিম মাহমুদ, আব্দুল্লাহ আল তাজিম’সহ অভিভাবক ও এলাকাবাসী।

এ বিষয়ে জুলহাস দেওয়ানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি বর্তমানে দুবাই প্রবাসী।

তার দাবি, জমিটি তার নিজস্ব এবং জমির সীমানা নির্ধারণ না করেই সেখানে ইটের সলিং করা হয়েছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হলেও তা উপেক্ষা করে কাজ চালানো হয়। এ কারণেই তিনি ইট উপড়ে ফেলার সিদ্ধান্ত নেন। তবে জমির সীমানা নির্ধারণ করে উভয় পক্ষের সম্মতিতে ভবিষ্যতে রাস্তা রাখা হবে বলেও তিনি জানান।

এ ঘটনায় এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে শিক্ষার্থীদের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা