June 6, 2026, 7:12 pm
শিরোনামঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় পাইকুরাটিতে কৃষকদের বিক্ষোভ ; তালিকায় অনিয়মের অভিযোগ মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী জুনের শেষেই ফিরছে আপন আবাসে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে হট্টগোল ; খেলা অমীমাংসিত জিয়াউর রহমান জিয়াসহ মতলবের ৪ নেতার কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়ায় আনন্দ মিছিল একটি অসমাপ্ত চাঁদাবাজির গল্প! বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন ; বিপন্ন জীববৈচিত্র্য মতলব উত্তরে শিবু মিয়াজীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি সুনামগঞ্জের ধর্মপাশায় কৃষি কার্ডে অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান, অস্ত্র-গুলিসহ বনদস্যু বাহিনীর সদস্য আটক মতলব উত্তরে বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ ; থানায় লিখিত অভিযোগ

আধুনিক শিক্ষা ব্যবস্থার রূপরেখা তুলে ধরে মতলবে কেএফটির গ্রন্থ প্রকাশ

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও এলাকায় অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলে প্রতিষ্ঠানের “নীতি-কৌশল ও সাধনোপায়” শীর্ষক গ্রন্থ প্রকাশ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল ) সকাল ১১টায় স্কুলের প্রশাসনিক ভবনের ৩য় তলায় আয়োজিত এ সভায় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত সচিব) মো. জাকির হোসেন কামাল। এসময় তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে এ গ্রন্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এই বইটি কেবল একটি গ্রন্থ নয়, বরং প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম পরিচালনার একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সমন্বয়ক ও পরিচালনা পর্ষদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, যা একটি সুশৃঙ্খল ও আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

অধ্যক্ষ তার বক্তব্যে উল্লেখ করেন, মতলব অঞ্চলের হারানো শিক্ষার ঐতিহ্য ফিরিয়ে আনা এবং পিছিয়ে পড়া জনপদের আর্থ-সামাজিক উন্নয়ন, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বেগবান করার লক্ষ্যেই কেএফটি-হাজী আব্দুল কাদের মোল্লা-ফাতেমা বেগম ট্রাস্ট গঠন করা হয়। ট্রাস্টের অধীনে প্রায় ৮ একর জমির ওপর গড়ে ওঠা এ প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি জানান, প্রতিষ্ঠার প্রথম বছরেই এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃহত্তর মতলব উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও জাতীয়, জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জন করেছে শিক্ষার্থীরা।

গ্রন্থটিতে শিক্ষা কার্যক্রমের নীতিমালা, শৃঙ্খলা, ডিজিটাল পদ্ধতিতে পাঠদান, ক্লাব কার্যক্রম, প্রশ্নব্যাংক, মূল্যায়ন পদ্ধতি, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের দায়িত্বসহ একটি আধুনিক শিক্ষা ব্যবস্থার পূর্ণাঙ্গ কাঠামো তুলে ধরা হয়েছে। এতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে প্রাইভেট বা কোচিং নির্ভরতা কমিয়ে শ্রেণিকক্ষভিত্তিক কার্যকর শিক্ষাদানের ওপর।

অনুষ্ঠানে জানানো হয়, ট্রাস্টের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও মানবিক সমাজ গঠন। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা, ডিজিটাল শিক্ষা, গবেষণা কার্যক্রম এবং আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলাও এর অন্যতম লক্ষ্য।

সভা শেষে আগত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা এবং ভবিষ্যতেও গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মো. আমির খসরু, আমার দেশ প্রতিনিধি গোলাম সারোয়ার সেলিম, ইত্তেফাকের প্রতিনিধি মো. আক্তার হোসেন, কালবেলা প্রতিনিধি মমিনুল ইসলাম, খবরপত্রের প্রতিনিধি ইসমাইল খান টিটু, মাই টিভি প্রতিনিধি দ্বীন ইসলাম, ইনকিলাব প্রতিনিধি মাহফুজ মল্লিক, চাঁদপুর কণ্ঠের প্রতিনিধি রেদোয়ান আহাম্মেদ জাকির, চাঁদপুর সময়ের প্রতিনিধি মুজাহিদুল ইসলাম কিরণ এবং কেএফটির গভর্নিং বডির সদস্য হান্নান অপুসহ অন্যান্যরা।

মতবিনিময় সভায় সাংবাদিকরা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্থানীয় পর্যায়ে শিক্ষার মান বৃদ্ধি এবং প্রতিষ্ঠানটির ব্যতিক্রমধর্মী উদ্যোগ সম্পর্কে মতামত প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা