April 24, 2026, 2:02 pm
শিরোনামঃ
চোরকে নামাজ পড়িয়ে ছেড়ে দিল মাদ্রাসা কর্তৃপক্ষ মতলব উত্তরে ইটভাটায় বিসিএস চিকিৎসকের মৃত্যু ইয়াবাসহ মতলবে বাবা-ছেলে গ্রেপ্তার মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে একদিনে চার বাসায় দুর্ধর্ষ চুরি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ এবং পদক্ষেপ : মানবিক উন্নয়ন কেন্দ্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার মতলবে এসএসসি পরীক্ষাকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা, উঠছে নানা প্রশ্ন প্রেমের দর্শন : সূফীবাদে আল্লাহর সাথে সম্পর্ক আধুনিক শিক্ষা ব্যবস্থার রূপরেখা তুলে ধরে মতলবে কেএফটির গ্রন্থ প্রকাশ

চোরকে নামাজ পড়িয়ে ছেড়ে দিল মাদ্রাসা কর্তৃপক্ষ

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
??????????????

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসায় দানবাক্স ভেঙে টাকা চুরির সময় হাতেনাতে ধরা পড়ে এক যুবক। পরে তাকে শাস্তি না দিয়ে অজু করিয়ে নামাজ পড়ানো হয় এবং ভবিষ্যতে আর চুরি করবে না, এমন অঙ্গীকার নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মাদ্রাসার দানবাক্স ভাঙার সময় তাকে সন্দেহজনক অবস্থায় দেখে আটক করা হয়। পরে যাচাই-বাছাই করে চুরির বিষয়টি নিশ্চিত হন উপস্থিত লোকজন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মাদ্রাসা কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগকে প্রশংসা করছেন এবং এটিকে সমাজে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী মাহমুদ চৌধুরী বলেন, আমরা তাকে হাতেনাতে ধরে ফেলি। পরে মারধর না করে মাদ্রাসার হুজুররা মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে অজু করিয়ে নামাজ পড়ান এবং ভালো পথে ফেরার জন্য উপদেশ দেন। সে ভবিষ্যতে আর এমন কাজ করবে না বলে অঙ্গীকার করে।

আরেক প্রত্যক্ষদর্শী রোকন সরকার বলেন, ঘটনাটি ভিন্নধর্মী ছিল। সাধারণত এমন ঘটনায় মানুষ উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ ধৈর্য ও মানবিকতা দেখিয়েছে। এটি সত্যিই প্রশংসনীয়।

মাদ্রাসার মুহতামিম ইমাম হোসেন মোস্তাফী জানায়, আমরা মনে করি শাস্তির চেয়ে সংশোধনই বড় বিষয়। তাই তাকে শারীরিক শাস্তি না দিয়ে আল্লাহর পথে ফেরানোর চেষ্টা করেছি। সে নিজের ভুল স্বীকার করেছে এবং আর কখনো চুরি করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। এজন্য আমরা তাকে সতর্ক করে ছেড়ে দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা