April 25, 2026, 2:32 pm
শিরোনামঃ
ঈমান রক্ষার সতর্কবার্তা : কুফরীর ভয়াবহতা ও আত্মসচেতনতার প্রয়োজন! ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন চিকিৎসক রাজিবের মতলবে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন ড. জালাল উদ্দিন এমপি মতলবে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু চোরকে নামাজ পড়িয়ে ছেড়ে দিল মাদ্রাসা কর্তৃপক্ষ মতলব উত্তরে ইটভাটায় বিসিএস চিকিৎসকের মৃত্যু ইয়াবাসহ মতলবে বাবা-ছেলে গ্রেপ্তার মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে একদিনে চার বাসায় দুর্ধর্ষ চুরি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ এবং পদক্ষেপ : মানবিক উন্নয়ন কেন্দ্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মতলবে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন ড. জালাল উদ্দিন এমপি

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বড় ব্রিজ হতে পাতন ব্রিজ হয়ে মুসলিম মেম্বারের বাড়ি থেকে লক্ষ্মীপুর ব্রিজ পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ড. জালাল উদ্দিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনস্বার্থে এবং দেশের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, এই খাল পুনঃখননের ফলে অত্র অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। কৃষকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে কাজ করবে।

ড. জালাল উদ্দিন আরও বলেন, বাংলাদেশে খাদ্যনিরাপত্তা বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী নদী, খাল ও জলাশয় খননের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা মাটির আর্দ্রতা সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান জানান, নায়েরগাঁও বড় ব্রিজ হতে পাতন ব্রিজ হয়ে মুসলিম মেম্বারের বাড়ি থেকে লক্ষ্মীপুর ব্রিজ পর্যন্ত চেইনেজ ৫০০০.০০ মিটার হতে ৯০৬৬.৬৩ মিটার পর্যন্ত প্রায় ৩.২৭ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এ প্রকল্পের চুক্তিমূল্য ধরা হয়েছে ৮৮ লাখ ৮১ হাজার ১৩২ টাকা।

তিনি আরও বলেন, কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে খনন কাজ সম্পন্ন করতে উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারীদের মাধ্যমে নিবিড় তদারকি করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে যথাসময়ে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান, ঠিকাদার রিপন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা