April 26, 2026, 2:04 pm

মতলব উত্তরে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বাজার বালুরচর এলাকায় পুলিশের অভিযানে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ মানসুরা বেগম (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার স্বামী রোকন মোল্লা (৬০) পালিয়ে যান।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই মিজানুর রহমান-২, এসআই সাদেকুর রহমান, এএসআই রবিউল হোসেন’সহ সঙ্গীও ফোর্স বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। মানসুরার ঘরের খাটের নিচ থেকে ৫০০ গ্রাম এবং পালিয়ে যাওয়ার সময় রোকনের ফেলে যাওয়া ব্যাগ থেকে আরও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে, পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা