May 3, 2026, 2:17 pm
শিরোনামঃ
বই না পড়ার কারণে জাতি হিসাবে জ্ঞান-বিজ্ঞানে আমরা আজও বহু পিছনে পড়ে আছি! নিজেকে জানো! সুন্নত পালনেই জিয়ারত, বট বাহিনীদের হুঁশিয়ারি মুফতী গিয়াস উদ্দীনের বাগেরহাটে অতিবৃষ্টিতে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, ব্যাপক ক্ষতির মুখে কৃষক মতলব উত্তরে নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেদের ভিড়, তবে মিলছে না আশানুরূপ ইলিশ মোংলা–বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল মতলব উত্তর গ্যারেজ মালিক সমিতির নতুন কমিটি ; সভাপতি উজ্জ্বল ও সাধারণ সম্পাদক সোহেল নির্বাচিত মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত নদী ও লেখক আপন গতিতে ইতিহাস রচে ; কারো দানে নয়! এএসপি জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে সফল অভিযান ; হজ ক্যাম্পের ২২ হাজার রিয়াল চুরির ঘটনায় গ্রেপ্তার ২, উদ্ধার ১৭,৫০০ রিয়াল

মোংলা–বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাটঃ

বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বেনাপোল-খুলনা রুটের ‘বেতনা কমিউটার’ এবং বেনাপোল-মোংলা রুটের ‘মোংলা কমিউটার’ ট্রেনের ইজারা চুক্তি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

নির্ধারিত সময়ে ভাড়া, ভ্যাট ও উৎস করের পাওনা পরিশোধ না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ট্রেন দুটি পুনরায় সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ২৭ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের রাজশাহী অঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনা অনুযায়ী, ২৮ এপ্রিল থেকে ইজারা চুক্তি বাতিল কার্যকর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ট্রেন দুটি বেসরকারি খাতে লিজ দেওয়ার মাধ্যমে আয় বাড়ানোর যুক্তিতে ২০২৫ সালের ২২ এপ্রিল দরপত্র আহ্বান করা হয়। যাচাই-বাছাই শেষে একই বছরের ২২ ডিসেম্বর ঢাকার মিরপুর দারুস সালাম রোডের ‘এইচ অ্যান্ড এম ট্রেডিং কর্পোরেশন’ নামের একটি প্রতিষ্ঠানের কাছে তিন বছরের জন্য কার্যাদেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি চলতি বছরের ১১ জানুয়ারি থেকে দুই জোড়া ট্রেন নিজেদের ব্যবস্থাপনায় পরিচালনা শুরু করে।

তবে চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ট্রেন পরিচালনা বাবদ ভাড়া, ভ্যাট ও উৎস কর পরিশোধে ব্যর্থ হওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ চুক্তি বাতিলে বাধ্য হয়।

এদিকে, ট্রেন দুটি পুনরায় সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে আনার সিদ্ধান্তে যাত্রীসহ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে।

স্থানীয়দের মতে, সরকারি ব্যবস্থাপনায় ট্রেন পরিচালিত হলে সেবার মান ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা