May 6, 2026, 12:27 pm
শিরোনামঃ
মুসলমানদের অন্তঃকলহ ও ঐক্যহীনতা : ইসলাম বিদ্বেষী এবং অন্য ধর্মের আক্রমণের প্রধান কারণ! অঙ্গীকারের ১৩তম বর্ণ প্রতিযোগিতা: মতলব উত্তরে ফল প্রকাশ, মেধাতালিকায় ৫০ শিক্ষার্থী অবহেলায় ভাঙা সড়ক, নিজস্ব অর্থায়নে সংস্কারে স্বস্তি ফিরালেন যুবকরা রাজপথ কাঁপানো মুন্না-হাবিব এবার চাঁদপুর ছাত্রদলের নেতৃত্বে মতলব উত্তরে অবৈধ মজুদ: বিপুল ডিজেল- প্লাস্টিক দানা জব্দ, জরিমানা ১ লাখ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে মতলব উত্তরের জয়জয়কার, রাজপথের ত্যাগীদের মূল্যায়ন ব্যক্তি অপরাধ আর ধর্ম এক নয় : কোরআন ও হাদীসের আলোকে বিভ্রান্তি নিরসন! মাদ্রাসা শিক্ষাব্যবস্থা আস্থা, দায়বদ্ধতা ও সত্যের মুখোমুখি! মতলব উত্তরে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ইজিপিপি কর্মসূচির আওতায় মতলব উত্তরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

মতলব উত্তরে অবৈধ মজুদ: বিপুল ডিজেল- প্লাস্টিক দানা জব্দ, জরিমানা ১ লাখ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ ডিজেল ও প্লাস্টিক দানা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার কালিপুর বাজার সংলগ্ন লোকমান ঢালির বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করে চাঁদপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মতলব উত্তর থানা পুলিশ ও সমন্বিত টিম।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল ও প্লাস্টিক দানা মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছিল একটি অসাধু চক্র। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার ডিজেল ও ৯০০ কেজি প্লাস্টিক দানা মজুদের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে কালিপুর এলাকার লোকমান ঢালীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তাৎক্ষণিকভাবে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় প্রায় ৫ লাখ টাকার সমমূল্যের ৩৪০০ লিটার ডিজেল ও ৯০০ কেজি প্লাস্টিক দানা জব্দ করা হয়। জব্দকৃত পণ্য স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য আলো বেগমের জিম্মায় রাখা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি জানান, অসাধু ব্যবসায়ীরা বাজারে অস্থিরতা তৈরি ও কৃত্রিম সংকট সৃষ্টি করতে এ ধরনের মজুদ করে থাকে। নিয়মিত অভিযানের মাধ্যমে এসব অপতৎপরতা প্রতিরোধ করা হবে।

তিনি আরও বলেন, এ অভিযানের ফলে স্থানীয় বাজারে জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখতে ইতিবাচক প্রভাব পড়বে এবং অন্যদের জন্য এটি কঠোর সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্লাস্টিক দানা মজুদের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও শিল্প মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা