May 15, 2026, 10:28 pm
শিরোনামঃ
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দস্যুদের বন্দুকযুদ্ধ আটক ৩, উদ্ধার ৪ জেলে সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ রক্ষায় প্রধানমন্ত্রীর সহযোগিতা চান এমপি ড. জালাল উদ্দিন শিয়া–সুন্নি বিভাজন : ইতিহাস, বাস্তবতা ও মুসলিম উম্মাহর সংকট সেনাবাহিনীর শৃঙ্খলার প্রশ্নে সবসময় আপসহীন ছিলেন, জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ লোডশেডিংয়ে অতিষ্ঠ মতলব উত্তর, ডিজিএমকে খোলা চিঠি প্রকৌশলীর মতলব উত্তরে মামলাবাজ বেদে পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ; মিথ্যা মামলা ও হয়রানিতে অতিষ্ঠ গ্রামবাসী মতলব উত্তরে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ মতলবে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ; আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বারোপ

মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ রক্ষায় প্রধানমন্ত্রীর সহযোগিতা চান এমপি ড. জালাল উদ্দিন

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মাদ জালাল উদ্দিন বলেছেন, মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ শুধু একটি অবকাঠামো নয়, এটি এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি ও বসতভিটার নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এই বাঁধকে টেকসই ও নিরাপদ রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করবো।

শুক্রবার (১৫ মে) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জনতাবাজার সংলগ্ন ধনাগোদা নদীতে চলমান ব্লক প্লেসিং ও ডাম্পিং কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি নদীভাঙন রোধে চলমান কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সম্প্রতি মেঘনা ও ধনাগোদা নদীতে ভয়াবহ ভাঙন দেখা দেওয়ায় নদীপাড়ের মানুষের মধ্যে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেই প্রেক্ষাপটে স্থানীয়দের নিরাপত্তা ও বেড়িবাঁধ রক্ষায় সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়।

ড. জালাল উদ্দিন বলেন, চাঁদপুর-২ আসনের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার। নদীভাঙনের ঝুঁকি থেকে মানুষকে রক্ষা করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ভাঙনকবলিত এলাকাগুলোতে স্থায়ী সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, মতলবের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। ঢাকার সঙ্গে মতলবের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, আধুনিক ও কার্যকর করতে সরকারের সহযোগিতা প্রয়োজন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সৃষ্টি হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান, জেলা বিএনপি নেতা বশির সরকার, বিএনপি নেতা গণি তপাদার, আমিনুল আহসান ফেরদাউস, খায়রুল হাসান বেনুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা