May 28, 2026, 7:00 pm
শিরোনামঃ
ধর্ম ব্যবসা সম্পর্কে পবিত্র কোরআন কি বলে? মতলব দক্ষিণে ৯ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ,পল্লী চিকিৎসক গ্রেপ্তার বিশ্ব ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত কোরবানীর প্রকৃত তাৎপর্য! জনপ্রতিনিধির আসল পরিচয় তার আচরণে! বৈরী আবহাওয়ার মধ্যেও মতলব উত্তরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১০ গ্রামে আগাম ঈদ উদযাপন মোংলার ঠাকুরাণী খালের পরিষ্কার অভিযান  উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী সুন্দরবনে নতুন দস্যু দল গঠনের চেষ্টা: আত্মসমর্পণ করা ‘ছোট সুমন’ বাহিনীর ২ সদস্য অস্ত্রসহ আটক সংঘর্ষে চোখ হারানো যুবদল নেতা মামুন সরকারের অস্ত্রোপচার সম্পন্ন, সুস্থতার জন্য দোয়া কামনা বাবা-মা ফিরছিল ঈদ করতে, তার আগেই গাছচাপায় প্রাণ হারাল শিশু ফয়েজ

মতলব দক্ষিণে ৯ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ,পল্লী চিকিৎসক গ্রেপ্তার

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন (২৯) নামের এক ফার্মেসী মালিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

গতকাল বুধবার (২৭ মে) শিশুটির বাবা নুরুল ইসলাম মজুমদার বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

শিশুটি উপজেলার বাড়ৈগাঁও গ্রামের নূরুল ইসলাম মজুমদার মেয়ে। সে বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই শিশুটি তার বাড়ির একই শ্রেণির এক শিক্ষার্থী ও ঘিলাতলী ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির আরেক শিক্ষার্থীসহ তিনজন মঙ্গলবার (২৬ মে) সকালে ১১ টার দিকে আরিফ কাজীর দোকানে চকলেট কেনার জন্য যায়। চকলেট ক্রয় শেষে ফেরার পথে জয়নাল আবেদিন তাদেরকে ডেকে ফার্মেসী দোকানে ভিতরে নিয়ে কলম হাতে দিয়ে শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে জড়িয়ে ধরে। পরে তারা বাড়ীতে গিয়ে বিষয়টি পরিবারকে জানালে ওইদিন রাতে জয়নালকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদে এলাকাবাসী আটকিয়ে রেখে পুলিশকে খবর দিলে মতলব দক্ষিণ থানা পুলিশ তাকে ঘটনাস্থল থেকে আটক করে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন,  বুধবার সকালে শিশুটির বাবা নুরুল ইসলাম মজুমদার বাদী হয়ে থানায় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে।

অভিযুক্তকে জয়নাল আবেদীনকে  আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা