June 4, 2026, 6:43 pm
শিরোনামঃ
সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান, অস্ত্র-গুলিসহ বনদস্যু বাহিনীর সদস্য আটক মতলব উত্তরে বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ ; থানায় লিখিত অভিযোগ মতলব দক্ষিণে বাড়ছে চুরি-ছিনতাই ; নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা ধর্মপাশায় ইউনিয় পরিষদ এর জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন মায়ের লাশে অবহেলা ; মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান মতলব উত্তরে দেওয়াল ভাঙা নিয়ে বিতর্ক, অভিযোগ প্রত্যাখ্যান করে ঠিকাদারের সংবাদ সম্মেলন বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘি থেকে শেষ কুমিরটি অপসারণ ; জননিরাপত্তায় চূড়ান্ত সিদ্ধান্ত খানজাহান আলীর দিঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন ইমামপুর প্রিমিয়ার লীগ ডাবল ফ্রিজ কাপ ফুটসাল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ধর্মপাশায় ইউনিয়ন পরিষদের জমি দখলের অভিযোগে মানববন্ধনের আহ্বান

মতলব উত্তরে দেওয়াল ভাঙা নিয়ে বিতর্ক, অভিযোগ প্রত্যাখ্যান করে ঠিকাদারের সংবাদ সম্মেলন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের উত্তর টরকী গ্রামে সড়ক প্রশস্তকরণ কাজকে কেন্দ্র করে প্রবাসী পরিবারের সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ ও চাঁদা দাবির ঘটনায় নতুন মোড় নিয়েছে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের পর এবার সংবাদ সম্মেলন করে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার মো. গোলাম কিবরিয়া (স্বপন দেওয়ানজী)।

বুধবার (৩ জুন) বিকেলে টরকী গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বপন দেওয়ানজী দাবি করেন, তার বিরুদ্ধে আনা চাঁদা দাবি ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেওয়াল ভাঙার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, টরকী বকুলতলা থেকে নন্দলালপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ চলমান রয়েছে। এলজিইডির নকশা ও পরিমাপ অনুযায়ী যেসব স্থাপনা সড়কের নির্ধারিত সীমার মধ্যে পড়েছে, সেগুলো অপসারণ করা হয়েছে। কাজ শুরুর আগে মাইকিং করে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছিল।

তিনি আরও বলেন, আমি এলাকার সন্তান হিসেবে এলাকার উন্নয়নের স্বার্থে কাজটি নিয়েছি। কিন্তু একটি পরিবার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার চালাচ্ছে। আমি নাকি ৫ লাখ টাকা চাঁদা চেয়েছি এবং টাকা না দেওয়ায় দেওয়াল ভেঙে দিয়েছি এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই। প্রকৃতপক্ষে দেওয়াল অপসারণের সময় আমি ঘটনাস্থলেই ছিলাম না। সেখানে প্রকৌশলী ও সাইট ফোরম্যান দায়িত্ব পালন করেছেন।

স্বপন দেওয়ানজী অভিযোগ করেন, আমার মান-সম্মান ক্ষুণ্ন করা এবং সমাজে আমাকে ছোট করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এর আগে মঙ্গলবার (২ জুন) উত্তর টরকী নাজিমুদ্দিন সরকার বাড়ির সামনে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মৃত রুহুল আমিন সরকারের বাড়ির সীমানা প্রাচীর জোরপূর্বক ভেঙে ফেলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টরকী বকুলতলা থেকে নন্দলালপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজ বর্তমানে চলমান রয়েছে। এ প্রকল্প বাস্তবায়নকে কেন্দ্র করে এলাকায় পক্ষে-বিপক্ষে আলোচনা অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বপন দেওয়ানজীর সহধর্মিণী সায়েরা আক্তার, আলফাজ উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, কামরুল হাসান মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা