June 4, 2026, 6:45 pm
শিরোনামঃ
সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান, অস্ত্র-গুলিসহ বনদস্যু বাহিনীর সদস্য আটক মতলব উত্তরে বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ ; থানায় লিখিত অভিযোগ মতলব দক্ষিণে বাড়ছে চুরি-ছিনতাই ; নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা ধর্মপাশায় ইউনিয় পরিষদ এর জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন মায়ের লাশে অবহেলা ; মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান মতলব উত্তরে দেওয়াল ভাঙা নিয়ে বিতর্ক, অভিযোগ প্রত্যাখ্যান করে ঠিকাদারের সংবাদ সম্মেলন বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘি থেকে শেষ কুমিরটি অপসারণ ; জননিরাপত্তায় চূড়ান্ত সিদ্ধান্ত খানজাহান আলীর দিঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন ইমামপুর প্রিমিয়ার লীগ ডাবল ফ্রিজ কাপ ফুটসাল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ধর্মপাশায় ইউনিয়ন পরিষদের জমি দখলের অভিযোগে মানববন্ধনের আহ্বান

মতলব দক্ষিণে বাড়ছে চুরি-ছিনতাই ; নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরি, ছিনতাই ও হত্যার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত এক মাসে অন্তত একাধিক চুরি, ছিনতাই ও ১টি হত্যার ঘটনা ঘটেছে। চুরি ও ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীদের প্রায় ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

গত ২২ এপ্রিল মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মতলব পৌরসভার পাঁচটি বাসা ও প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। এর মধ্যে আলু ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া আরিফের বাসা থেকে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ ৯০ হাজার টাকা চুরি হয়। ঘটনার সময় আরিফের স্ত্রী, যিনি একজন স্কুল শিক্ষিকা, কর্মস্থলে ছিলেন।

একই দিনে মতলব বাজারের জামান প্লাজার সামনে একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার ভাড়াটিয়া সৌদি প্রবাসী দীপু প্রধানের স্ত্রীর কক্ষের তালা ভেঙে প্রায় ৮৩ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

এছাড়া পৌরসভার সামনে মরহুম ফারুক হোসেনের ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া কলেজ শিক্ষক প্রভাষক ফেরদৌস আলমের বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় চোরচক্রের সদস্যরা।

একই দিনে পৌরসভার টিএনটি এলাকায় সুমন নামে এক ব্যক্তির বাসায় চুরির ঘটনা ঘটে। অন্যদিকে ঢাকিরগাঁও গ্রামের মোরশেদ খানের ইলেকট্রনিকসের দোকানেও চুরি করে মূল্যবান মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা।

এর আগে, গত ১৬ এপ্রিল পৌরসভার কলাদি এলাকার পশু হাসপাতাল মোড় সংলগ্ন কলেজ শিক্ষক সুব্রত দাসের বাসায় চুরি করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোরচক্র। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মতলব প্রেসক্লাবে ও চুরির ঘটনা ঘঠেছে।

এদিকে ঈদুল আজহাকে কেন্দ্র করে সক্রিয় ছিনতাইকারী চক্রের হামলার শিকার হন উপজেলার নায়েরগাঁও ব্রিজের সিএনজি স্ট্যান্ড এলাকার পথচারী ইসমাইল হোসেন। গত ২৫ মে রাত আনুমানিক ৮টার দিকে তাকে ছুরিকাঘাত করে কোরবানির জন্য রাখা টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

ভুক্তভোগী ইসমাইল হোসেন বলেন, কোরবানির জন্য রাখা টাকা ও পরিবারের ঈদের বাজার নিয়ে বাড়ি ফিরছিলাম। ছিনতাইকারীরা জোরপূর্বক সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা আমার গলা ও পিঠে আঘাত করে।

অন্যদিকে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধরের ঘটনায় আহত আব্দুল মান্নান পাটোয়ারী (৬৫) চিকিৎসাধীন অবস্থায় গত ১ জুন মারা যান। এর আগে ৩০ মে উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকায় এ ঘটনা ঘটে।

এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি থানার বাইরে রয়েছেন বলে জানানো হয়। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়গুলো সম্পর্কে ২-৩ দিন পর বিস্তারিত জানাবেন বলে জানান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তবে মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব বলেন, ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা