June 9, 2026, 7:39 pm
শিরোনামঃ
মতলব উত্তরে ৪০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সুনামগঞ্জের ধর্মপাশায় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ বাগেরহাটে আট বছরের শিশুকে ধ.র্ষণের অভিযোগে পরিমল ভক্ত গ্রেফতার মতলবের রাজনৈতিক বাস্তবতায় আমিরুল ইসলাম (খোকা) পাটোয়ারীর ভূমিকা ও তৃণমূল নেতৃত্বের প্রভাব হরিরামপুরে যুবদলের সদস্যকে মারধরের অভিযোগে যুবদলের সদস্য সচিব মোল্লা শাহিন ও তার সহযোগী ১১ জনের বিরুদ্ধে মামলা দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে, মোংলায় স্বজনদের সাথে পুনর্মিলন হরিরামপুরে যুবদল নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত জাতীয় পার্টির রাজশাহী বিভাগীয় আহ্বায়ক হলেন মতলবের এমরান হোসেন মিয়া

সুনামগঞ্জের ধর্মপাশায় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায় ভুক্তভোগী মোছাঃ সাদিয়া আক্তার (১৩) পিতাঃ মৃতঃ রহিম উদ্দিন, সাংবাদিকদের জানান, গত ০৬-০৬-২০২৬ইং আমার মা বাড়িতে ছিল না, এই অবস্থায় আমাকে একা পেয়ে, আনুমানিক সন্ধ্যা ০৭.০০ ঘটিকার সময়, আসামি কাওসার মিয়া (২৫) ঘরে ঢুকে পড়ে এবং আমাকে জরিয়ে ধরে চকিতে ফেলে শ্লীলতা হানির চেষ্টা করে। এমতাবস্থায় আমি জোরে চিৎকার করিলে আমার ছাঁচি হেলেনা আক্তার সহ প্রতিবেশী আসিলে আসামি কাওসার মিয়া দৌড়ে পালিয়ে যায়। আমি আইনের কাছে এর সুষ্ঠ বিচার দাবি করছি।

এবিষয়ে ধর্মপাশা থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ সূত্রে ১নং আসামি ১/কাওসার মিয়া (২৫) পিতাঃ ফজলু খান ২নং আসামি ২/ ফজলু খান পিতাঃ মৃত লালু খান এবং ৩নং আসামি ৩/ সুলেমা বেগম স্বামীঃ ফজলু খান উভয় সাং ঘুলুয় ইউনিয়ন সুখাইড় রাজাপুর দক্ষিণ, থানাঃ ধর্মপাশা,জেলাঃ সুনামগঞ্জ।

ভুক্তভোগীর পরিবার দাবি ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান না হওয়ায় তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে অভিযুক্তের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও অসদাচরণ ও হুমকির অভিযোগ আনা হয়েছে।

এদিকে আসামির চাচাতো ভাই প্রিন্স ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং গ্রামীন ভাবে শেষ করার কথা জানান সাংবাদিকদের।

ধর্মপাশা থানার দায়িত্বশীল সূত্র অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা