November 24, 2026, 5:08 pm
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে ইসলামী প্রার্থী ডা. আব্দুল মোবিন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুল মোবিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রবিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের মাধ্যমে তার মনোনয়ন বৈধতা পায়। এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ে হলফনামায় স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ডা. আব্দুল মোবিন নির্বাচন কমিশনে আপিল করেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার আবেদন পর্যালোচনা শেষে কমিশন তা মঞ্জুর করে মনোনয়ন বৈধ ঘোষণা করে।

মনোনয়ন ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী প্রার্থী ডা. আব্দুল মোবিন বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট। আইনানুগ প্রক্রিয়ায় ন্যায়বিচার পেয়েছি। এখন শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে থেকে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দেবো।

তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের প্রচারণায় সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন যাচাই-বাছাইয়ে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল। পরে কয়েকজন প্রার্থী আপিল করলে নির্বাচন কমিশন তাদের আবেদন শুনানি শেষে সিদ্ধান্ত জানায়। ডা. আব্দুল মুবিন এর প্রার্থিতা ফিরে পাওয়ায় এ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা