November 7, 2026, 1:55 am
শিরোনামঃ
শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হচ্ছে পোশাকশিল্প, কাজে ফিরেছেন শ্রমিকরা আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী সরকারি কর্মসূচি, নয়া পল্টনে বিএনপির সমাবেশ একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

এমভি কর্ণফুলী-৪ লঞ্চ থেকে উদ্ধার ৫০ মণ জাটকা গেল এতিমখানায়

মমিনুল ইসলাম:

ইলিশ সম্পদ রক্ষা ও জাটকা সংরক্ষণের চাঁদপুরের মতলব উত্তর মেঘনা নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড এর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের সহায়তায় মেঘনা নদীর এখলাশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেলা হতে ঢাকাগামী এমভি কর্ণফুলী-৪ লঞ্চ থেকে ২ হাজার কেজি (২ মেট্রিক টন অর্থাৎ ৫০ মণ) জাটকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জাটকাগুলো তাৎক্ষণিকভাবে স্থানীয় এতিমখানা ও অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক এবং ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরপরও একটি অসাধু চক্র নদীপথে যাত্রীবাহী লঞ্চ ব্যবহার করে জাটকা পাচারের চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড ইলিশের উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। জাটকা রক্ষা মানেই ভবিষ্যতের ইলিশ রক্ষা এই লক্ষ্যেই আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, নদীপথের পাশাপাশি সড়ক ও নৌপথে নজরদারি আরও জোরদার করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা