November 24, 2026, 7:02 pm
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

কচুয়ায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী খালু কর্তৃক ধর্ষণের শিকার!

বিশেষ প্রতিনিধি,চাঁদপুর  :

চাঁদপুর কচুয়ায় দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে ধর্ষণ করেছে তার আপন খালু। ধর্ষণের দায়ে ধর্ষিতা শিশুটির খালু সুমন (৩৮)কে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে কচুয়ার ৮ নং কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে। ধর্ষক সুমন শাসনখোলা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষিতা শিশুটি সবেমাত্র দ্বিতীয় শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিয়েছে। শিশুটির মা সদ্য দুটি জমজ সন্তানের জন্ম দেয়। এ দুটি সন্তান নিয়ে ব্যস্ত থাকায় বার্ষিক পরীক্ষা শেষে তার মা তাকে খালার বাড়ি পাঠিয়ে দেয়। শিশুটির খালার বাড়ি কচুয়ার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে।গত ২৫ ডিসেম্বর সকালে শিশুটির খালা বাইরে রান্না করছিল। তখন শিশুটি কম্বল মুড়ি দিয়ে মোবাইলে কার্টুন দেখছিল । এ সময় তার খালু সুমন তাকে জড়িয়ে ধরে এবং কম্বল মুড়ি দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে জোর পূর্বক ধর্ষণ করে।

রান্নার কাজ শেষে খালা তাকে ভাত খেতে ডাকলে ধর্ষিতা শিশুটি তার খালাকে সব কিছু খুলে বলেন। তখন তার খালামণি তার পরনে থাকা সালোয়ারের নিচের অংশ ভিজা দেখতে পান। এছাড়াও তার পরনে থাকা কামিজের বিভিন্ন জায়গায় বীর্যের দাগ দেখতে পান।

২৬ ডিসেম্বর ধর্ষিতার খালা তার স্বামী সুমনকে আসামি করে কচুয়া থানায় এজাহার দায়ের করেন। থানার মামলা নং ১৯/১৮৯।

মামলার বিষয়টি জানতে পেরে ধর্ষক সুমন বিদেশে পালিয়ে যাওয়ার সময় কচুয়া থানার অফিসার ইনচার্জ এম এ হালিমের দিক নির্দেশনায় এস আই রাশেদুজ্জামান তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) ভোর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

কচুয়া থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিতা শিশুটির খালা বৃহস্পতিবার এজাহার দায়ের করার পর ধর্ষণকারী সুমনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর রাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা ৯ (১) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। তাকে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

মতলব প্রতিদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা