November 6, 2026, 1:41 pm
শিরোনামঃ
একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত ইন্দোনেশিয়ায় বনাঞ্চলের আগুন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ইরানের কাছে যুদ্ধ অবসানের নতুন প্রস্তাব, তেহরানের বক্তব্য—ধারণাগুলো গ্রহণযোগ্য নয়

গা.জায় ই.সরায়েলি আ.গ্রাসনের প্রতিবাদে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা

বিশেষ প্রতিনিধি, ববিবি :

ফিলিস্তিনে ই.সরায়েলের চলমান আ.গ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং আন্তর্জাতিকভাবে ঘোষিত গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আজ (সোমবার) অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচির সাথে সংহতি রেখে আজ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হয় নি।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বেলা সাড়ে ১০ টায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা, উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ‘আজ আমরা একত্রিত হয়ে ই.সরায়েলের আগ্রাসন ও গ.ণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের পূর্ণ সংহতি প্রকাশ করছি।’

তিনি আরো বলেন, ‘গা.জায় নিরীহ মানুষের ওপর ব.র্বোচিত হা.মলা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সবসময় ন্যায়, মানবতা ও শান্তির পক্ষে। আমরা গা.জাবাসীর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি এবং ই.সরায়েলের এই নৃ.শংস আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি।’

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দও প্রতিবাদ সভায় বক্তব্য দেন।

অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা চলাকালে শিক্ষার্থীরা ফি.লিস্তিনের পতাকা, বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন প্রদর্শন করে গ.ণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা