November 7, 2026, 1:39 am
শিরোনামঃ
শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হচ্ছে পোশাকশিল্প, কাজে ফিরেছেন শ্রমিকরা আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী সরকারি কর্মসূচি, নয়া পল্টনে বিএনপির সমাবেশ একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

চিলমারীতে আশ্রয়ন প্রকল্পের ঘর থেকে গ্রেফতার- ৮

হাবিবুর রহমান,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরে, জুয়া খেলা সময় ৮ জন জুয়াড়ি’কে গ্রেফতার করেছেন পুলিশ।

চিলমারী মডেল থানার পুলিশ জানায়, গতকাল শুক্রবার (১ নভেম্বর) রাতে অভিযান পরিচালনা করে, থানাহাট ইউনিয়নের পুটিমারী কাজলডাঙ্গঁ (উচাভিটা) এলাকায়, আইয়ুব আলীর আশ্রয়ন প্রকল্পের ঘর থেকে নগদ অর্থসহ ৮ জুয়াড়ি কে জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদের কে গ্রেফতার করা হয়েছে।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব সজিব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও বলেন গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার মুদাফত থানা এলাকার রেজওয়ান আলী (৪৮), বহরেরভিটা এলাকার আনিসুর রহমান (৪৫), কিসামত বানু এলাকার মোহাম্মদ আতিকুর রহমান লিটন (৩৮), তবকপুর এলাকার আব্দুর রাজ্জাক (৩৫) উচাভিটা এলাকার মোহাম্মদ নূরনবী, উলিপুর কবিরাজ পাড়া এলাকার মোহাম্মদ ফুলমিয়া (৬৬), পূর্ব বজরা এলাকার মোহাম্মদ আতিকুর রহমান (৩৬), মোঃ মোস্তাফিজুর রহমান (৪৫)।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব সজিব বলেন, ভূমিহীনদের আশ্রয়নের একটি ঘরে জুয়া খেলা অবস্থায় এবং নগদ টাকা সহ ৮ জনকে গ্রেফতার করে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা