November 24, 2026, 9:05 pm
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

চিলমারীতে মেধাবী ছাত্রের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 

কুড়িগ্রামের চিলমারীতে রংপুর কারমাইকেল কলেজের মেধাবী ছাত্র জোবায়ের আমিন হত্যা মামলার ১৩ দিনে কেটে গেলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার করা হয়নি।

আসামি গ্রেফতার না হওয়ার কারণে আগামী ১২ ঘন্টার মধ্যে এজহার ভুক্ত প্রধান দুই আসামিকে গ্রেফতার করতে আল্টিমেটাম দিয়েছেন,বিভিন্ন পেশাজীবি মানুষসহ স্থানীয় এলাকাবাসীরা।

আজ বৃহস্পতিবার (১আগস্ট) সকাল ১১টার দিকে এ হত্যা মামলাকে ঘিরে মানববন্ধন করেছেন, বিভিন্ন পেশাজীবি মানুষসহ স্থানীয় এলাকাবাসীরা।

আসামি গ্রেপ্তার না হওয়ার কারণে আগামী ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে এ হুশিয়ারি দেন স্থানীয়রা। মানববন্ধনটি উপজেলার প্রধান সড়ক ঘুরে এসে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়েছে।

এসময় নিহত জোবায়েরের পরিবারের পক্ষ থেকে আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য দাবি করেন তারা।

এ সময় মোঃ জিয়াউর রহমান (আমিন) বলেন, এ ঘটনাকে ঘিরে আজ ১৩ দিন পাড় হয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করা হয়নি, এর কারণ কি? প্রশাসনের এমন নিরব ভুমিকা কেন?

এই হত্যাকাণ্ডের আগামিদেরকে আগামী ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি। প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ঐ এলাকার দুই শতাধিক নারী-পুরুষ সহ নিহতের পরিবার ও বন্ধুবান্ধব অংশগ্রহণ করেছেন।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করে যাচ্ছেন। আমাদের পক্ষ থেকেও থানায় কথা বলা হয়েছে আসামিদের গ্রেফতারের জন্যে।

এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  প্রাণ কৃষ্ণ দেবনাথ বলেন, আসামিদেরকে ধরতে পুলিশ কাজ করে যাচ্ছেন। খুব দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা