November 25, 2026, 12:08 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

চিলমারীতে ২৮ দিন থেকে -রৌমারী রুটে ফেরি চলাচল বন্ধ

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে নাব্যতা সংকটের কারণে ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী নৌরুটে দীর্ঘ ২৮ দিন থেকে ফেরি চলাচল বন্ধ আছেন। এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর ব্রহ্মপুত্র নদে পানির গভীরতা কম হওয়ায় ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ফেরি কর্তৃপক্ষ।

আজ রবিবার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।

তিনি বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় সড়ক পথেও পণ্যবাহী পরিবহন যাতায়াত বন্ধ আছেন। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের ব্যবসায়ীরাও। জনপ্রিয় এ রুট ব্যবহার করতে প্রতিদিন তিনদফায় ফেরি পারাপার হত পণ্যবাহী পরিবহন গুলো।

স্থানীয় হোটেল ব্যবসায়ী আপেল, শামীম, ও সাইদুর জানান, অনেক দিন থেকে ফেরি বন্ধ থাকায় ট্রাক আসে না। এখানে ট্রাক আসলে ট্রাকের চালক, হেলপার সহ যারা থাকতেন তারা এই ভাতের হোটেলগুলো তেও খাওয়া দাওয়া করতেন। তাদের উদ্দেশ্য করেই এই হোটেল ও বিভিন্ন দোকান গুলো চলত। এখন ব্যবসা অনেক কমে গেছে।

ট্রাক চালক আতিক, ফরিদুল, হিমেল জানান, সোনাহাট স্থলবন্দর থেকে পাথর নিয়ে এই পথে দিয়ে যাতায়াত করতে খুব সুবিধা হয়। কিন্তু দীর্ঘদিন থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় রংপুর হয়ে ঘুরে যেতে হয়, এতে অনেক কষ্ট ও অর্থের ব্যায় হয়।

বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, নতুন করে আবার ৪ কিলোমিটার পথে বালুর চর পড়েছে। এর আগে মন্ত্রণালয় থেকে কর্মকর্তারা এসেছিলেন। তাদের দেয়া গাইডলাইন অনুযায়ী কাজ চলছে। তবে খনন কাজ শেষ হতে একটু সময় লাগবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা