November 15, 2026, 9:30 am
শিরোনামঃ
কোরআন নিয়ে আমরা কি সত্যিই চিন্তা-ভাবনা করি? নারীর পর্দা কি কেবল মুসলমানদের জন্য, নাকি অন্য ধর্মেও প্রযোজ্য? শেনঝেনে একই টেবিলে বসতে পারেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং; বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ বাংলাদেশের, তবে অর্থায়ন এখনো নিশ্চিত নয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত মজুরি বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১১ কারখানায় ছুটি ঘোষণা খাগড়াছড়ির রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার, কপাল ও নাকে আঘাতের চিহ্ন আমার সঙ্গে পত্রিকার সম্পর্ক! বাংলার সেই গৌরবের ইসলাম আজ কোন পথে…?

ড্রেজিংয়ে কৃষি জমি নষ্ট করায় ৫০ হাজার টাকা জরিমানা

মমিনুল ইসলাম :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে অবৈধভাবে ড্রেজিং করে কৃষি জমি নষ্ট করায় ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

৮ অক্টোবর রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান।

জানা গেছে, উপজেলা ইসলামাবাদ ইউনিয়নের পুর্ব ইসলামাবাদ গ্রামের একটি জায়গা থেকে মাটি কৃষি জমি ভরাট করছিলেন ওই গ্রামের কয়েকজন ব্যক্তি। এমনকি সড়কের প্রতিবন্ধকতা সৃষ্টি করে পাইপ স্থাপন করেছে ড্রেজার মালিক শিপন। এতে সড়ক দুর্ঘটনা আশংকা ছিল। পাশাপাশি কৃষি জমি নষ্ট হচ্ছিল।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালান। এসময় ভূমি আইনে ড্রেজার মালিককে ৫০ হাজার অর্থদÐ দেন এবং দন্ডিত অর্থ আদায় করেন।

এলাকাবাসী জানান, গত কয়েকদিন ধরে এই ড্রেজিংয়ের কারণে অনেক কৃষি জমি নষ্ট হচ্ছে।

এভাবে চলতে থাকলে কৃষি জমি কমে যাচ্ছে। মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পটি কৃষি আবাদের জন্যই করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা