November 25, 2026, 6:11 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের ব্যাপক প্রস্তুতি

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ (মবক) বন্দর এলাকা ও এর আওতাধীন শিল্প প্রতিষ্ঠানসমূহে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সভাপতিত্বে বন্দরের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ক মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং মবকের আওতাধীন ২৮টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনকালীন সময়ে বন্দর এলাকা ও সংলগ্ন শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বন্দর এলাকায় নির্বাচনকালীন সময়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ নিরাপত্তা সেল চালু করা হয়েছে। এই সেলের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং, দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপপরিচালক মাকরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, মতবিনিময় ও সমন্বয় সভায় অংশগ্রহণকারী সকল পক্ষের সক্রিয় সহযোগিতা ও গঠনমূলক আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন সময়ে মবক এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বন্দরের নিরাপত্তা সদস্যদের সমন্বয়ে রাত্রিকালীন টহল জোরদার, বিশেষ অভিযান বৃদ্ধি, চ্যানেল ও জেটি এলাকায় বোট পেট্রল বাড়ানোসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এসব উদ্যোগের মাধ্যমে নির্বাচনকালীন সময়ে বন্দর এলাকা ও এর আওতাধীন শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং নিরবচ্ছিন্ন বন্দর কার্যক্রম পরিচালনা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা