November 7, 2026, 2:11 am
শিরোনামঃ
শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হচ্ছে পোশাকশিল্প, কাজে ফিরেছেন শ্রমিকরা আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী সরকারি কর্মসূচি, নয়া পল্টনে বিএনপির সমাবেশ একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

দুর্নীতি রোধে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : ইউএনও মাহমুদা কুলসুম মনি

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা” স্লোগানকে সামনে রেখে বুধবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে এ আয়োজন করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় মতলব উত্তর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার চারটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে নাউরি আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন এবং সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় দল রানার্স-আপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন নাউরি আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের দলনেতা সামিয়া আফরিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। তিনি বলেন, “দুর্নীতি রোধে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন তাদের মধ্যে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করবে। বিতর্ক চর্চা শিক্ষার্থীদের জ্ঞান ও আত্মবিশ্বাস বাড়ায়। আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে অংশ নেবে আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি একেএম তাইজুল ইসলামের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডলারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক তাপছির বিল্লাহ এবং মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন তাপছির বিল্লাহ, সরকারি পরিদর্শক অভিজিৎ দে এবং সহকারী অধ্যাপক ও গবেষক কামরুজ্জামান শিকদার। মডারেটর ছিলেন চাঁদপুর জেলার একাধিকবারের শ্রেষ্ঠ বিতার্কিক প্রভাষক রুবেল হোসেন।

অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানার্স-আপ দল ও শ্রেষ্ঠ বক্তার হাতে দুদক লোগো সম্বলিত ক্রেস্ট, সনদপত্র ও বই তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা