November 7, 2026, 1:02 am
শিরোনামঃ
শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হচ্ছে পোশাকশিল্প, কাজে ফিরেছেন শ্রমিকরা আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী সরকারি কর্মসূচি, নয়া পল্টনে বিএনপির সমাবেশ একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

ধর্মপাশা উপজেলায় বিএনপির নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনের অন্তর্গত ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৩টায় উপজেলার মধ্যবাজারে আয়োজিত এ জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনসভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. লিয়াকত আলী। উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী (২২৪, সুনামগঞ্জ-১ আসন — ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা) জননেতা কামরুজ্জামান কামরুল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জেলা কমিটির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান, বারবার কারাবরণকারী জননেতা আব্দুল মোতালিব খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দিন এবং মোহনগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হায়াত, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, তৃতীয় যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, তৃতীয় যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি, চতুর্থ যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির ও সাইফুল ইসলাম কাঞ্চন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমদ হুমায়ুন কবির রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর হক মজুমদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, “আগামী দিনে একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।”

জনসভায় বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং উন্নয়নমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা