November 6, 2026, 1:08 pm
শিরোনামঃ
একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত ইন্দোনেশিয়ায় বনাঞ্চলের আগুন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ইরানের কাছে যুদ্ধ অবসানের নতুন প্রস্তাব, তেহরানের বক্তব্য—ধারণাগুলো গ্রহণযোগ্য নয়

নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে কঠোর : নবাগত ইউএনও মাহমুদা

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা ধনাগোদা প্রকল্পের বেরিবাঁধ ভাঙ্গন ও নদীর পরিবেশ বৈচিত্র্যে নষ্ট করে।‌ তাই মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে কঠোর।

আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় (ইউএনও) মাহমুদা কুলসুম মনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাঙ্ক্ষিত উন্নয়ন ও নাগরিক সেবার সহযাত্রী হবেন সাংবাদিকেরা। তাদের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কথা তুলে ধরা। মতলব উত্তর উপজেলা একটি সম্ভাবনাময় উপজেলা। এই বৃহত্তম উপজেলায় চারো পাশে মেঘনা ধনাগোদা নদী। এই উপজেলা পর্যটন শিল্পের জন্য সম্ভাবনাময় একটি স্থান। এখানে রয়েছে ইলিশের মৎস্য প্রজনন ক্ষেত্র।

ইউএনও আরো বলেন, আমি এখানে নতুন, পরিবেশটাও একদম নতুন। আমার কর্মকাণ্ডে কোনো ভুল-ত্রুটি হলে আপনারা গঠনমূলক সমালোচনা করে আমাকে সংশোধনের সুযোগ দিবেন। আপনারা চেষ্টা করবেন সমাজের উন্নয়নমূলক কাজগুলো বেশি বেশি প্রচার করতে। যাতে করে এটা দেখে আরো বেশি মানুষ কাজ করতে এগিয়ে আসে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের উন্নয়নে অংশ নিন। মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে সমাজে বিভ্রান্ত ছড়াবেন না। দেশের উন্নয়নে আমরা এক সাথে কাজ করতে চাই।

এই সময় উপস্থিত ছিলেন, ইনকিলাবের মতলব প্রতিনিধি মাহবুব আলম লাভলু, যুগান্তরের মতলব প্রতিনিধি ফারুক হোসেন, প্রিয় চাঁদপুরের প্রকাশক ও সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, সংবাদের মতলব প্রতিনিধি শহিদুল ইসলাম খোকন, চাঁদপুর দিগন্তের মতলব উত্তর প্রতিনিধি আব্দুল লতিফ মিয়াজি, বিজনেস বাংলাদেশের মতলব উত্তর প্রতিনিধি গোলাম নবী খোকন, বাংলাদেশের আলোর স্টাফ রিপোর্টার জাকির হোসেন বাদশা, নয়া দিগন্তের মতলব প্রতিনিধি শেখ ওমর ফারুক, কালবেলার মতলব উত্তর প্রতিনিধি মমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের মতলব প্রতিনিধি সুমন আহমেদ, সংবাদ সারাবেলার মতলব উত্তর প্রতিনিধি তুহিন ফয়েজ, আইন বার্তার স্টাফ রিপোর্টার নুর মোহাম্মদ খান, রুপালী বাংলাদেশের মতলব উত্তর প্রতিনিধি লিয়াকত হোসাইন, জবাবদিহির মতলব উত্তর প্রতিনিধি সফিকুল ইসলাম, বিজয় টিভির মতলব প্রতিনিধি কামরুল হাসান রাব্বি, বাংলাদেশ সমাচারের মতলব উত্তর প্রতিনিধি আব্দুল মান্নান সাগর, সময়ের কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, অনলাইন টুডে টাইমসের সম্পাদক তানজিমুল হাসান মায়াজ, চাঁদপুর সংবাদের প্রতিনিধি আব্দুল আউয়াল, চাঁদপুর দিগন্তের মতলব উত্তর প্রতিনিধি শামিম হোসেন, প্রিয় চাঁদপুরের মতলব উত্তর প্রতিনিধি এমদাদুল হক মানিক, দেওয়ান মুরাদুজ্জামান, অনলাইন বাংলার অধিকারের প্রতিনিধি আতাউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা