November 7, 2026, 1:59 am
শিরোনামঃ
শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হচ্ছে পোশাকশিল্প, কাজে ফিরেছেন শ্রমিকরা আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী সরকারি কর্মসূচি, নয়া পল্টনে বিএনপির সমাবেশ একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

মতলব উত্তর প্রতিনিধি:

মতলব উত্তর উপজেলায় নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ ম) উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিপ্লব চক্রবর্তী তফসিল ঘোষণা করেন।

নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘোষিত তফসিল অনুয়ায়ী, ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত বিদ্যালয় চলাকালীন মনোনয়নপত্র ক্রয় ও জমাদান করা যাবে।

২৯ মে সকাল সাড়ে ১০টায় প্রিজাইডিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে। ৩০ মে বিদ্যালয় চলাকালীন মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

আগামী ১০ জুন সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রিজাইডিং অফিসার বিপ্লব চক্রবর্তী বলেন, বিদ্যালয়ে ভোটার রয়েছেন এক হাজার ১১৫ জন।

আগামী ১০  জুন দুই বছর মেয়াদী ম্যানেজিং কমিটির ১০টি পদে নির্বাচন করার লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্রতিষ্ঠাতা সদস্য পদে একজন, দাতা সদস্য পদে একজন, সাধারণ অভিভাবক সদস্য পদে চারজন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে একজন, সাধারণ শিক্ষক সদস্য পদে দুইজন ও একজন সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা