November 15, 2026, 10:03 am
শিরোনামঃ
কোরআন নিয়ে আমরা কি সত্যিই চিন্তা-ভাবনা করি? নারীর পর্দা কি কেবল মুসলমানদের জন্য, নাকি অন্য ধর্মেও প্রযোজ্য? শেনঝেনে একই টেবিলে বসতে পারেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং; বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ বাংলাদেশের, তবে অর্থায়ন এখনো নিশ্চিত নয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত মজুরি বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১১ কারখানায় ছুটি ঘোষণা খাগড়াছড়ির রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার, কপাল ও নাকে আঘাতের চিহ্ন আমার সঙ্গে পত্রিকার সম্পর্ক! বাংলার সেই গৌরবের ইসলাম আজ কোন পথে…?

ফেনীকে হারিয়ে অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুনামেন্টে চ্যাম্পিয়ন হলেন চাঁদপুর!

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর :

চট্টগ্রামে ইয়াং টাইগার্স অনুর্ধ্ব ১৮ বিভাগীয় ক্রিকেট টুনামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করছে চাঁদপুর জেলা ক্রিকেট দল। ফাইনালে ফেনীকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো দলটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ১৯ ডিসেম্বর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বিভাগীয় পযার্য়ের ফাইনালে লড়েন ফেনী ও চাঁদপুর জেলা অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দল। ম্যান অব দ্যা ম্যাচ নিবাচিত হয়েছেন চাঁদপুরের সালমান জাহান।

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন, বিসিবির পরিচালক মঞ্জুরুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ক্রিকেট কোচ মমিনুল হক,  সহকারী বিভাগীয় ক্রিকেট কোচ ও চাঁদপুর জেলা ক্রিকেটের কর্নধার শামিম ফারুকী,  চট্টগ্রাম জেলার ক্রিকেট কোচ মাহবুব কলিম মিঠু, ফেনী জেলা ক্রিকেট কোচ রবিন সহ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কমর্কতাগন।

চাঁদপুর অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দল বিভাগীয় পযার্য়ে চ্যাম্পিয়ন হওয়ায় দল সহ দলের সকলকে অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন,জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেটে উপকমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মুস্তাফিজুর রহমান, ক্রীড়া সংগঠক জায়েদ আল রিফাই, অ্যাড: নুরুল আমিন খান আকাশ, ফয়সাল আহমেদ বাহার, জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম,ক্রীড়া সাংবাদিক অ্যাড: ইয়াসিন আরাফাত ইকরাম (চৌধুরী ইয়াসিন ইকরাম) সহ ক্রীড়া সংগঠকরা।

বৃহস্পতিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফেনী জেলা ক্রিকেট দল। তারা ৪৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রান করে। বল হাতে চাঁদপুরে অনিমেষ ১০ ওভারে ১ মেডেন সহ ২৭ রানের বিনিময়ে ৩ টি, আল আমিন ৯ ওভারে ৪ মেডেন সহ ১১ রানে ২টি উইকেট নেন।

চাঁদপুর জেলা ক্রিকেট দল ১৫১ রানের জয়ের টাগেট নিয়ে খেলতে নামেন।  তারা ৩৩ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান।  দলের পক্ষে ব্যাট হাতে সালমান ৬৩ ( নট আউট)   ও মাহমুদুল হাসান ৫১ ( নট আউট )  করেন।

চাঁদপুর জেলা অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দলের খেলোয়াড়রা হলোঃ শাহেদ আফ্রিদী, সালমান জাহাান মিয়াজী, মাহমুদুল হাসান নোমান, ইলিয়াছ আহমেদ হিমেল, রাকিব হাসান শামিম, আলামিন বেপারী, রাতুল দাস, মারিন, সিয়াম আখন্দ, নাবিল, আবুবক্কও রনি, ইমতিয়াজ আয়মন, অনিমেষ কর, নাফী, রাফিদ, ইনজামামুল হক, মুশফিক হাসান আয়ান, জিহাদ গাজী। কোচ পলাশ কুমার সোম। টিম ম্যানেজার রিপন।

তথ্যসূত্র : মতলব প্রতিদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা