November 15, 2026, 10:06 am
শিরোনামঃ
কোরআন নিয়ে আমরা কি সত্যিই চিন্তা-ভাবনা করি? নারীর পর্দা কি কেবল মুসলমানদের জন্য, নাকি অন্য ধর্মেও প্রযোজ্য? শেনঝেনে একই টেবিলে বসতে পারেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং; বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ বাংলাদেশের, তবে অর্থায়ন এখনো নিশ্চিত নয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত মজুরি বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১১ কারখানায় ছুটি ঘোষণা খাগড়াছড়ির রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার, কপাল ও নাকে আঘাতের চিহ্ন আমার সঙ্গে পত্রিকার সম্পর্ক! বাংলার সেই গৌরবের ইসলাম আজ কোন পথে…?

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সেমিনারে প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ 

বিশেষ প্রতিনিধি, ববিবি :

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ গতকাল ১৯ জানুয়ারি ২০২৫ (রবিবার) বিশ্লেষণাত্মক দক্ষতা, মানবিক মূল্যবোধ ও গবেষণার উপর একটি সেমিনারের আয়োজন করে।

সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের প্রাক্তন প্রধান এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান এবং ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ও ইভ্যালুয়েশন-এর পরিচালক প্রফেসর ড. ফারজানা আলম।

সেমিনার শুরুর পূর্বে সকাল ৯:৩০ মিনিটে সিএসই বিভাগের ৩৬তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও ল্যাব পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এরপরে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মাঠে প্রোগ্রামিং, রোবটিক্স এবং ওয়েব ডেভেলপমেন্ট ক্লাবের স্টল পরিদর্শন ও সদস্য ফর্ম সংগ্রহ করেন।

সকাল ১০:৩০ মিনিটে বিশ্লেষণাত্মক দক্ষতা, মানবিক মূল্যবোধ ও গবেষণার উপর মূল সেমিনারটি শুরু হয়। সেমিনারে প্রফেসর ড. ফারজানা আলম মানবিক মূল্যবোধের গুরুত্ব নিয়ে একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ শিক্ষার্থীদের সাথে বিশ্লেষণাত্মক দক্ষতা বৃদ্ধি বিষয়ে একটি ইন্টারঅ্যাক্টিভ সেশন পরিচালনা করেন।

সেমিনারে উপস্থিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. ফয়জার রহমান, সিএসই বিভাগের কো—অর্ডিনেটর প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্ল্যা, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ সিএসই বিভাগের সকল শিক্ষক এবং শিক্ষার্থী।

ছয়শত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সেমিনারে ‘কোড হারবার: নেভিগেটিং চ্যালেঞ্জ সিজন ২.০’ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

আয়োজনের শেষাংশে বিকাল ৩ টায় সিএসই বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে একটি গবেষণা বিষয়ক আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা