November 15, 2026, 9:49 am
শিরোনামঃ
কোরআন নিয়ে আমরা কি সত্যিই চিন্তা-ভাবনা করি? নারীর পর্দা কি কেবল মুসলমানদের জন্য, নাকি অন্য ধর্মেও প্রযোজ্য? শেনঝেনে একই টেবিলে বসতে পারেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং; বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ বাংলাদেশের, তবে অর্থায়ন এখনো নিশ্চিত নয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত মজুরি বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১১ কারখানায় ছুটি ঘোষণা খাগড়াছড়ির রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার, কপাল ও নাকে আঘাতের চিহ্ন আমার সঙ্গে পত্রিকার সম্পর্ক! বাংলার সেই গৌরবের ইসলাম আজ কোন পথে…?

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্প্রিং ২০২৬ সেমিস্টারে বিভিন্ন বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, ববিবি :

২৯ ডিসেম্বর ২০২৫ (সোমবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে।

ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইইই) ও সমাজবিজ্ঞান বিভাগের পরীক্ষার মধ্য দিয়ে এই ভর্তি পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর পর্যায়ক্রমে ব্যবসায় প্রশাসন, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং এবং সবশেষে ইংরেজি ও অর্থনীতি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিপুল সংখ্যক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালীন সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়। ভর্তি পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.)।

তাঁরা ভর্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, প্রশ্নপত্র পাঠ্যসূচিভিত্তিক ও মানসম্মত ছিল এবং পরীক্ষার পরিবেশ ছিল অত্যন্ত অনুকূল।

অভিভাবকরাও বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল ও সুসংগঠিত ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্প্রিং ২০২৬ সেশনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করা হবে এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে  (www.vu.edu.bd) পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা