November 7, 2026, 2:18 am
শিরোনামঃ
শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হচ্ছে পোশাকশিল্প, কাজে ফিরেছেন শ্রমিকরা আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী সরকারি কর্মসূচি, নয়া পল্টনে বিএনপির সমাবেশ একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বোয়ালখালী বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিপ্লব দাস, বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বোয়ালখালী বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বোয়ালখালী পৌরসভা বিএনপি’র সাবেক সদস্য হাজী মুসা’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোস্তাক আহমদ খান।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য শওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন,পৌরসভা বিএনপি’র সাবেক আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী, সাবেক সদস্য সচিব ইউসুফ চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম কামাল উদ্দিন, পৌরসভা বিএনপির সাবেক সহ সভাপতি কামাল উদ্দিন, পৌরসভা বিএনপি’র সাবেক সদস্য আবু আক্তার, পৌরসভা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী মানিক, পৌরসভা শ্রমিক দলের আহ্বায়ক কফিল উদ্দিন সহ অসংখ্য নেতৃবৃন্দ।

অতিথিবৃন্দ “বক্তৃতায় সাবেক প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। অতিথিবৃন্দ বলেন, ৩০ ডিসেম্বর জাতির জন্য নেমে আসে গভীর শোকের ছায়া। বাংলাদেশ হারায় তাঁর প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জননী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তাঁর ইন্তেকালে শোকাহত হয় পুরো দেশ। দল-মত নির্বিশেষে মানুষ তাকে ভালোবাসতো। তাঁর জানাযায় লাখো মানুষের উপস্থিতিই তাঁর জ্বলন্ত প্রমাণ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা