November 6, 2026, 12:50 pm
শিরোনামঃ
একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত ইন্দোনেশিয়ায় বনাঞ্চলের আগুন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ইরানের কাছে যুদ্ধ অবসানের নতুন প্রস্তাব, তেহরানের বক্তব্য—ধারণাগুলো গ্রহণযোগ্য নয়

বোয়ালখালী সানশাইন একাডেমী’র বার্ষিক ফলাফল প্রকাশ, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা :

বোয়ালখালী সানশাইন একাডেমী’র বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ফলাফল প্রকাশ, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বোয়ালখালী সানশাইন একাডেমির মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামশুন নাহার এর সভাপতিত্বে ও বোয়ালখালী সানশাইন একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ ইউছুপ ও মোঃ এস্কান্দর এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বোয়ালখালী কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি সেকান্দর আলম বাবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস, বোয়ালখালী গ্রামার স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণ গোপাল দাশ।

এতে উপস্থিত ছিলেন, বোয়ালখালী সানশাইন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সোহেল, মোহাম্মদ নেজাম, নান্টু দাশ সহ শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।

এসময় বক্তারা বিদ্যালয়ের ফলাফল অবকাঠামোগত উন্নয়নে ভূয়সী প্রশংসা করেন এবং আয়োজিত পিঠা উৎসবে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে থেকে বিজয়ীদের নির্ধারণ করা হয় বিচারকদের মাধ্যমে। বিচারকগণ তিনজন বিজয়ীর নাম ঘোষণা করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দ্বিতীয় সেশনে ২০২৪ সালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অতিথিদের বক্তব্যের মাঝে মাঝে নিত্য ও গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলা হয়। তৃতীয় সেশনে বার্ষিক সামস্টিক মূল্যায়ন এর ফলাফল প্রকাশ করা হয়।

অনুষ্ঠানের শেষান্তে বিদ্যালয়ে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনে উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা