November 6, 2026, 12:51 pm
শিরোনামঃ
একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত ইন্দোনেশিয়ায় বনাঞ্চলের আগুন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ইরানের কাছে যুদ্ধ অবসানের নতুন প্রস্তাব, তেহরানের বক্তব্য—ধারণাগুলো গ্রহণযোগ্য নয়

মতলবে সুজাতপুর কলেজে কমিটি যুদ্ধ ; এক বছরে তিন কমিটি, শেষ নেই দ্বন্দ্বের

নিজস্ব প্রতিবেদক :

মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ নিয়ে বিতর্ক ও দ্বন্দ্ব পিছু ছাড়ছে না। গেল এক বছরে তিনটি ভিন্ন কমিটি গঠিত হলেও সমস্যার সমাধান হয়নি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) মনোনীত বর্তমান পরিচালনা পর্ষদকে চ্যালেঞ্জ জানিয়ে কলেজ অধ্যক্ষ মাসুদ পারভেজ এবং কলেজের সাবেক সভাপতি আকতার হোসেনের বিরুদ্ধে ‘চক্রান্তের’ অভিযোগ উঠেছে। সূত্র জানায়, তারা অসৎ উদ্দেশ্যে বর্তমান কমিটি বাতিলের চেষ্টা চালাচ্ছেন।

আজ বৃহস্পতিবার সকালে কলেজের বিদুৎসাহী সদস্য ও নরসিংদী সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা আফজাল হোসেন এক সংবাদ সম্মেলনে বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিডিআর বিদ্রোহ মামার চীপ প্রসিকিউটর অ্যাডভোকেট বোরহান উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্য মনোনয়ন দেওয়ার এখতিয়ার একমাত্র উপাচার্যের।

বিভিন্ন সূত্রে জানা গেছে, অভিযোগকারী আফজাল হোসেন নিজেই বর্তমান কমিটির সদস্য। তিনি নারায়ণগঞ্জ আদালতে নারী নির্যাতন মামলার আসামি। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের পক্ষে ছাত্রদের মিছিলে হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার ভাই আমির হোসেন ২০২৩ সালে ঢাকার পল্টন এলাকায় গণ অধিকার পরিষদের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা এক মামলার এজাহারে নামীয় আসামি।

স্থানীয়রা জানান, সাবেক সভাপতি আকতার হোসেনের নেতৃত্বে আফজাল হোসেন ও তার ভাই আমির হোসেন কলেজ এলাকায় ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এসব কর্মকাণ্ডে এলাকায় অস্থিরতা বিরাজ করছে। তিনি নিজে আবারও সভাপতি থাকার জন্য গত ২ জুলাই তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর তিনজনের নামের প্রস্তাবনা পাঠিয়েছিলো বলে জানা গেছে।

এ বিষয়ে সুজাতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ পারভেজকে একাধিক ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা