November 7, 2026, 1:00 am
শিরোনামঃ
শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হচ্ছে পোশাকশিল্প, কাজে ফিরেছেন শ্রমিকরা আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী সরকারি কর্মসূচি, নয়া পল্টনে বিএনপির সমাবেশ একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

মতলব উত্তরে আনন্দ বাজারে নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন

মমিনুল ইসলাম:

মতলব উত্তর উপজেলার আনন্দ বাজারে “নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১জানুয়ারী) সকালে উপজেলার আনন্দ বাজারের প্রধান সড়কের পাশে গড়ে উঠা নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের দোতলায় আলোচনা সভা, কেককাটা, মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে এই ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।

ডা.সুলতান আহমেদের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত মতলব এর সাবেক সাধারণ সম্পাদক সোহাগ মৃধা, আব্দুস সালাম, নিজাম উদ্দিনের সঞ্চালনায়

সংক্ষিপ্ত আলোচনায় নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন অত্র ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও ঢাকার আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ডা. মকবুল হোসেন মুকুল।

এ সময় বক্তব্য রাখেন, চাঁদপুর পদ্মা হাসপাতালের চেয়ারম্যান ডা. শফিউল্লাহ, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র শিশু কন্সাল্টেন্ট ডা. ইসমাইল হোসেন, ডা, জয়নাল আবেদীন, বাজারের আনন্দ প্লাজার মালিক ও সমাজ সেবক হেলাল উদ্দিন সরকার, আনন্দ বাজার ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির সভাপতি ডা. নাসির উদ্দিন খোকন, আনন্দবাজার বণিক সমিতির সভাপতি আব্দুস শুক্কুর মোল্লা, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সরকার, ডা. আবুল হাসনাত প্রমূখ।

অনুষ্ঠানে স্থানীয় আনন্দ বাজারের ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আশেপাশে এলাকার ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।

নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধনের দিনে দিন ব্যাপী রোগীদের ফ্রি চিকিৎসা, সকল পরীক্ষা নিরীক্ষায় ৩৫ভাগ ছাড়। ৫০জন এতিমকে বিভিন্ন প্রকারের ঔষধ ফি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা