November 25, 2026, 4:09 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

মতলব উত্তরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।

বুধবার (১৬ জুলাই) রাত ১০টা ৫০ মিনিটে সাদুল্যাপুর ইউনিয়নের মোল্লাকান্দি বেরীবাঁধ এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলার মোল্লাকান্দি গ্রামের মিজান বেপারির ছেলে মো. ইমন (২০) ও ষাটনল গ্রামের মো. নাছির উদ্দীন সরকারের মো. মায়া হোসেন (৩৪) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে ১০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ৩২ হাজার ৪’শ টাকা।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। যেখানেই মাদকের তথ্য পাবো, সেখানেই অভিযান চলবে। এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা